বগুড়ায় বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক

২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ PM
আটক নারী শিক্ষার্থী

আটক নারী শিক্ষার্থী © সংগৃহীত

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে ঈশিতা আক্তার তিশা (১৮) নামে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের বগুড়া জেলা স্কুল কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। 

আটক ঈশিতা শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঈশিতা। পরীক্ষার হল পরিদর্শক খাতা স্বাক্ষরের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ঈশিতা স্বীকার করেন যে তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষায় বসছেন। এরপর কেন্দ্র কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঈশিতা জানান, নিপা খাতুন তার প্রতিবেশী এবং সম্পর্কের খালা হওয়ার কারণে তার অনুরোধেই তিনি এই প্রক্সি দিচ্ছিলেন। বগুড়া জেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার নিপা খাতুনের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ‘আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাবির মুজিব হলে শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীর অর্থ চুরির অভি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬