চাঁদা না পেয়ে রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে বেধড়ক মারধর বিএনপি নেতার

২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ AM
শিক্ষিকাকে জুতাপেটা করেছেন স্থানীয় বিএনপি নেতা আকবর আলী

শিক্ষিকাকে জুতাপেটা করেছেন স্থানীয় বিএনপি নেতা আকবর আলী © ভিডিও থেকে সংগৃহীত

চাঁদা না পেয়ে রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী এক শিক্ষিকাকে জুতাপেটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কলেজে ভাঙচুর চালানো হয় এবং অন্য শিক্ষককেও মারধর করেন স্থানীয় বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদা না পেয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করেন। এসময় পাশে থাকা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারীকেও মারধর করা হয়।

জানা গেছে, পরীক্ষাকেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

প্রভাষক আলেয়া খাতুন হীরা বলেন, ‘বিভিন্ন সময় কলেজে এসে তারা হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবিই ছিল তাদের। অধ্যক্ষের পাশে থেকে প্রতিবাদ করায় আমিও হামলার শিকার হয়েছি। পরে আমাদের কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন: বট অ্যাকাউন্টের এডিটেড পোস্ট নিয়ে ছাত্রদলে উত্তেজনা, হামলায় আহত ডাকসু নেতা ও সাংবাদিকরা

স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের আগের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার অভিযোগ, ‘শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের ওপর হামলা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি গতকাল রাতে থানায় যোগদান করেছি। রাতে থানায় এসে শুনেছি, সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে এটা আমি শুনিনি, কেউ আমাকে জানায়নি। রাতে কেউ থানায় এসে অভিযোগও দেয়নি। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি, রাস্তায় আছি এখনও অনেক দূরে।’

তিনি আরও বলেন, ‘ভিডিওগুলোতে আমার উপস্থিতির কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে আমি সেখানে ছিলাম না।’

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬