এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে আটক দুই, ১৭৫০ টাকা জরিমানা ও কারাদণ্ড

০৪ জুলাই ২০২৬, ০৬:৩২ PM
এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে আটক দুই

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে আটক দুই © টিডিসি ফটো

নওগাঁর পোরশায় এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে মূল পরীক্ষার্থী ও প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং একই উপজেলার দেওনাপাড়া গ্রামের সময় বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে পরিচয় যাচাই করা হয়। পরে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে গিয়ে দুজনকে আটক করে এবং পরীক্ষা বাতিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০–এর ধারা ৩ (ক) অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আটক দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।

পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950