১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

১৮ জুলাই ২০২৬, ০৭:২২ PM
আটককৃত দুই মাদক কারবারি ও জব্দকৃত মাদক

আটককৃত দুই মাদক কারবারি ও জব্দকৃত মাদক © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন ব্র্যান্ডের ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) ভোরে নালিতাবাড়ী থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার হাতিপাগার এলাকার আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে কয়েকজন চোরাকারবারি মাদক কেনাবেচা করছে। পরে নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অজ্ঞাতনামা আরও দুইজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং পৌর শহরের কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়্যাল গ্রিন, আইকনিক হোয়াইট ও রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিভিন্ন আকারের বোতল। জব্দকৃত মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া জব্দ করা অটোরিকশাটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬