একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

২৮ জুন ২০২৬, ০৮:৩০ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত ও সম্পাদিত

ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক) ও অতিরিক্ত ডিআইজিসহ বাংলাদেশ পুলিশে কর্মরত ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রবিবার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির প্রধান (অতিরিক্ত আইজি) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এদিকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন) প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসির ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এফডিএমএন), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিসিসির ডিআইজি, ঢাকা এসবির ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসির ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামানকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অন্যদিকে প্রজ্ঞাপনে ময়মনসিংহের মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি, রাজশাহী আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে ময়মনসিংহের মুক্তাগাছার ২য় এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে রাজশাহী সারদা বিপিএর অতিরিক্ত ডিআইজি এবং নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে খুলনা কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে রাজশাহী সারদা বিপিএর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার, ঝিনাইদহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. শহীদুল ইসলামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্…
  • ২৮ জুন ২০২৬
পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে: সংসদে বব…
  • ২৮ জুন ২০২৬
শেবাচিম ডেন্টাল শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  • ২৮ জুন ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন মাভাবিপ্রবির আল মাহিন
  • ২৮ জুন ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬