আজ ও কাল রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

২৫ জুন ২০২৬, ০৯:২৮ AM
বিশেষ ট্রাফিক নির্দেশনা ঢাকা মহানগর পুলিশের

বিশেষ ট্রাফিক নির্দেশনা ঢাকা মহানগর পুলিশের © সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর লালবাগ বিভাগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ থেকে জানানো হয়, হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে মিছিল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক ভোর ৪টা পর্যন্ত কয়েকটি সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।

এ সময় তাজিয়া মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল/নিমতলী ক্রসিং, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড, চক-সার্কুলার রোড, চকবাজার মডেল থানা মোড়, চকবাজার, থানার সামনে শাহী মসজিদ মোড়, কারা সদর দপ্তরের নতুন রাস্তা, উমেশ দত্ত রোড, বকশি বাজার (কলপাড়) মোড় ও বকশি বাজার লেন হয়ে হোসেনি দালান রোড দিয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় ফিরে আসবে।

আরও পড়ুন: পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস

এছাড়া শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত লালবাগ বিভাগের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।

শুক্রবারের মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে হোসেনি দালান রোড, বকশি বাজার লেন, আলিয়া মাদরাসা মোড়, বকশি বাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সাইন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর সড়ক, বিজিবির ৪ নম্বর গেট ও সাত মসজিদ রোড হয়ে ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড পর্যন্ত যাবে।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও মোটরযান চালকদের এ সময় বিকল্প সড়ক ব্যবহার করার পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬