ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

২৮ জুন ২০২৬, ০৩:০৩ PM
গ্রেপ্তার ৮ আসামি

গ্রেপ্তার ৮ আসামি © সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজাদারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুইজন, মারামারি ও হুমকি মামলার তিনজন, পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার দুজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

ঈদগাঁও থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে ওসি এ টি এম সিফাতুল মাজাদারের নির্দেশনায় পুলিশের একাধিক টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।

ঈদগাঁও থানার ওসি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাঁও থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আরও সফল হওয়া সম্ভব।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬