অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ

২৫ জুন ২০২৬, ১২:৪৬ AM
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ

অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ © টিডিসি ফটো

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বহনকারী একটি নোহা মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ডিবির ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযানে অংশ নিতে শেরপুর থেকে শ্রীবরদীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে ভারেরা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ডিবির ৮ সদস্য আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। এতে রাস্তার এক পাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী রাখা থাকায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এ কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, “আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9