ফ্রিজ বন্ধ করতে গিয়ে প্রাথমিক শিক্ষকের করুণ মৃত্যু

২০ জুলাই ২০১৯, ১০:২৫ AM

© প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত সাত নারী, পুরুষ ও শিশু। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাদিজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষকের নাম মো. আলম (৪০)। তিনি গাঙ্গাইল গ্রামের সেকান্দর আলীর ছেলে এবং স্থানীয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, মূল্যবান মালামাল, ধান–চাল, নগদ অর্থ, দুটি ঘরসহ ১০ লাখ টাকারও বেশি সম্পদ পুড়ে গেছে।

ঘটনা নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, শিক্ষক আলম তাঁর চাচা লাল মিয়ার ঘরে ফ্রিজের সুইচ বন্ধ করতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে এ আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাঁর নেতৃত্বে কিশোরগঞ্জ থেকে দমকল বাহিনীর একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, দগ্ধ শিক্ষক আলমকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগুন নেভাতে গিয়ে নারী, পুরুষ, শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬