ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

১৪ জুলাই ২০১৯, ০৬:৪৩ PM

© সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনকে যাবতজীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—বরিশাল নগরের বিমানবন্দর থানার বাসিন্দা মনির খাঁ (২৭) ও রুবেল মীর (২৬)। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়েজুল হক। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি মনির আদালতে উপস্থিত থাকলেও রুবেল পলাতক আছেন।

উল্লেখ্য, ওই ছাত্রী ২০১২ সালের ২৮ জুলাই সন্ধ্যায় ষষ্ঠ শ্রেণির প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে গিয়ে আর ফিরে আসেনি। পরের দিন ২৯ জুলাই সকালে ছাত্রীর মা লাকড়ি রাখার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সেই সময় ওই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে ওই ছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া যায়। এরপর ২০১২ সালের ৬ নভেম্বর ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় সিআইডি পরিদর্শক আল মামুন উল ইসলাম ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর রুবেল ও মনিরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬