রাজধানীতে সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ

০৮ জুলাই ২০১৯, ১১:৩৭ AM

© সংগৃহীত

রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে মুগদায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রিকশাচালকরা। আজ সোমবার সকাল ৯টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখলেযান চলাচল বন্ধ হয়ে যায়।

যানজট নিরসনে রাজধানীর পৃথক তিনটি গুরুত্বপূর্ণ মূল সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসির নগর ভবনে গত ৩ জুলাই ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি (ডিটিসিএ) গঠিত কমিটির এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

সে আলোকে রোববার থেকে রাজধানীর তিনটি সড়কে বন্ধ রয়েছে রিকশা চলাচল। ফলে গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়কে রিকশা চলতে দেয়া হচ্ছে না।

অবশ্য এসব সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোতে শুধু সিটি কর্পোরেশনের অনুমোদন পাওয়া রিকশা চলাচল করতে পারবে।

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close