কলেজ ছাত্রী প্রেমিকার নগ্ন ভিডিও ধারণ করে বিপাকে প্রেমিক

০৩ মে ২০২৬, ০৯:১৪ PM
ধর্ষণের প্রতীকী ছবি

ধর্ষণের প্রতীকী ছবি © সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করার অভিযোগে নোমান মণ্ডল (২১) নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শনিবার (২ মে) রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।

রবিবার (৩ মে) সকাল ১১টায় ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং একই সঙ্গে জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত কলেজছাত্র উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা এলাকার সাইফুল মণ্ডলের ছেলে। সে বগুড়া শহরে একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, একই এলাকার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের পরিবহন শ্রমিকের স্কুল পড়ুয়া মেয়ের (১৭) সঙ্গে প্রায় এক বছর আগে নোমান মণ্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা সদরে অবস্থান করে। আর ভুক্তভোগী স্কুলছাত্রী মায়ের সঙ্গে ভুতবাড়ি গ্রামে বসবাস করে। এ অবস্থায় ৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে স্কুলছাত্রীকে বাড়িতে একা রেখে তার মা পারিবারিক প্রয়োজনে টাঙ্গাইল শহরে স্বামীর কর্মস্থলে যান।

এ সুযোগে প্রেমিক নোমান মণ্ডল ওই দিন রাত ১০টার দিকে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করে। পরবর্তীতে ধর্ষণের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১২ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের কাঠ গাছের বাগানে ফের ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রী বিয়ের কথা বলায় নোমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামি নোমান মণ্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ: ধর্ষণ
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬