জামায়াতের এমপির গাড়িতে হামলায় দুই ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ PM
আটককৃত দুই ছাত্রদল নেতা

আটককৃত দুই ছাত্রদল নেতা © সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহম্মেদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির। রবিবার (২৬ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে সাজু আহম্মেদ, সোলাইমান কবির এবং স্থানীয় কৃষক দল নেতা আইয়ুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সংসদ সদস্য মাছুম মোস্তফা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের একটি ফিলিং স্টেশনে নামাজ পড়তে গেলে একদল যুবক তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তাকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে তিনি উদ্ধার পান। এই ঘটনায় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাছুম মোস্তফার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি নেতা আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত এই মামলায় মোট ১২ জনকে গ্রেফতার করেছে। সবশেষ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাবেক যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহম্মেদ বাবুকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজু আহম্মেদ ও সোলাইমান কবিরকে বহিষ্কার করে তাঁদের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ত্যাগের নির্দেশ দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।  

এ ঘটনায় নেত্রকোণা ডিবির পরিদর্শক দেবাংশু কুমার জানিয়েছেন, ‘গ্রেফতারকৃতদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬