এবার হাসপাতালে শিশু ধর্ষণ

০৫ জুলাই ২০১৯, ১২:২৭ PM

© সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্টিনে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাতেই ধর্ষণের অভিযোগ তুলে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন ধর্ষিতার মা জাকিয়া বেগম। মামলার পর অভিযুক্ত মো. রায়হান (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, শিশুটির মা ওই হাসপাতালে চাকরি করেন। ডিউটির সময় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যান। বিকেলে হাসপাতালটির ক্যান্টিন বয় রায়হান শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ক্যান্টিনের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে সেখানে থাকা লোকজন বুঝতে পেরে বাথরুম থেকে শিশুটিকে উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে।

রায়হানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় (মামলা নং ২) গ্রেফতার দেখানো হয়েছে। আজ আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। অন্যদিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬