স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি, আটক ১

০৩ জুলাই ২০১৯, ০৩:৫৭ PM

© টিডিসি ফটো

খুলনা নগরীর স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা নগরী এলাকায় মানবাধিকার সংস্থার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে এ মামলায় এজহারভুক্ত আসামী সৌরভ নামে একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

আদালতে এজাহারভুক্ত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে উঠে আসে সৌরভের নাম। অভিযুক্ত সৌরভ বসুপাড়া এরশাদ আলী লেনের মৃত শরীফের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতার ৫ আসামিকে গত ১ জুলাই আদালতে হাজির করা হলে তাদের মধ্যে বিহারী কলোনির সুলতান আহমেদের ছেলে নুরুন্নবী আহমেদ (১৮), বেলায়েতের ছেলে মঈন হোসেন ওরফে হৃদয় (২০) ও বসুপাড়া এতিমখানা এলাকার মো. শেখ হোসেনের ছেলে শেখ শাহাদাৎ (২০) ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দেয়। মহানগর হাকিম মো. তরিকুল ইসলাম এ জবানবন্দী রেকর্ড করেন।

এরআগে গ্রেফতার অপর দু’আসামি পশ্চিম বানিয়াখামার এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে রাব্বি হাসান ওরফে পরশ (২১) ও একই এলাকার সেকেন্দার মোল্লার ছেলে মাহামুদ হাসান ওরফে আকাশ (২১) কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড শুনানীর দিন আজ ৩ জুলাই নির্ধারণ করে ৫ জনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

এছাড়া এজাহারভুক্ত ১৬৪, পশ্চিম বানিয়াখামার বিহারী কলোনি এলাকার আকুব্বর কসাইয়ের ছেলে শান্ত বিশ্বাস (২৩), নুরানী মাদ্রাসা গলির আনোয়ারুল কবিরের ছেলে মো. জিহাদুল কবির ওরফে দিয়ান (১৯), আজাদ লন্ড্রী মোড় এলাকার প্রীতম (২৩) মোকাদ্দেস কসাইয়ের ছেলে মিম বিশ্বাস (২৩) পলাতক রয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাত ২/৩ জন আসামি রয়েছেন।

এদিকে ছয়জন আসামি গ্রেফতার হলেও আজো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে মুল আসামি শান্ত। মঙ্গলবার সকালে নগরীর গোবরচাকায় পল্লীমঙ্গল মাধ্যমিক স্কুলের সামনে সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও মানবাধিকার কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু।

বক্তারা বলেন, মামলার প্রধান আসামি শান্ত বিশ্বাস এখনো গ্রেফতার হয়নি। ধর্ষণের বিচার বিলম্বিত বা উপেক্ষিত হওয়ার কারণে মানুষের মাঝে আস্থার সংকট দেখা দিয়েছে। বক্তারা আসামিদের গ্রেফতারে আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মূল শান্ত বিশ্বাসসহ অন্যরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তৃতা করেন কেসিসি’র ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, স্কুল কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, বাংলাদেশ মানবাধিকার সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, সেফ’র নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার রায়, সিপিবি নেতা এসএম চন্দন, গ্লোবাল খুলনার শাহ মামুনর রহমান তুহিন, মহিলা পরিষদের অজান্তা দাস, খাদিজা কবির তুলি ও পপি ব্যানার্জি।

উল্লেখ্য, আসামি শান্ত বিশ্বাস ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব ও প্রলোভন দেখিয়ে গত শনিবার নগরীর পশ্চিম বানিয়াখামার বিহারি কলোনি এলাকায় ভাড়া বাসায় নিয়ে পালাক্রমে ছাত্রীকে ধর্ষণ করে বখাটেরা। সেখানে ধর্ষণের চিত্র ভিডিও ধারণও করা হয়। এ ঘটনায় গত ৩০ জুন সোনাডাঙ্গা মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০’র ৯(৩)/৩০ ও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬