মেহেরপুরে চাঁদার দাবিতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হুমকি

০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ PM
মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ এই দুটি উদ্ধার করে পুলিশ (বৃত্তে চিরকুট)

মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ এই দুটি উদ্ধার করে পুলিশ (বৃত্তে চিরকুট) © সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে চাঁদা দাবি করে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট লিখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করে পুলিশ।

প্রবাসী মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মামা সালাম নেবেন। আশা করি, ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে। অনেক টাকা খরচ তাই না? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন, তাই আমরা সোশ্যাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে ০১৯... নগদ ১ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন, না দিলে ছেলে ও বিল্ডিং দুইটাই হারাবেন। নগদ বা বিকাশে যদি টাকা না দিতে পারেন, তাহলে নারগিসের বাথরুমের পেছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।’

সিঙ্গাপুরপ্রবাসী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাদের নির্মাণাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড় লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা সকালে প্যাকেট দেখতে পেয়ে তাদের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমাসদৃশ বস্তু নিয়ে যায়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, ভয়ভীতি দেখানোর জন্য বোমাসদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬