চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত আমির

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

মায়ের জাতিকে অপমান করা এমন কাজ, যেটা একেবারেই শ্রেণীহীন না হলে কেউ করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর শ্রীবরদীতে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। 

এ সময় জামায়াতের আমির বলেন, এখন থেকে আনুমানিক ১৫ ঘণ্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর ও কুরুচিপূর্ণ ভাষায় মায়েদের নিয়ে একটি বক্তব্য আমার নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, একটি গোষ্ঠী আমার অ্যাকাউন্ট হ্যাক করে এই কাজ করেছে। আমি দেখেছি, যারা মায়েদের সম্মান করতে জানে না, তারাই এই ঘটনাকে কেন্দ্র করে হইচই করে মিছিল শুরু করেছে।

তিনি বলেন, আমি পরিষ্কারভাবে জানতে চাই এই কাজটি কে করেছে। ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না ঠিক তেমনই মুখ লুকিয়ে অনেকে বলছে, আমি নাকি এই বক্তব্য দিয়েছি। আমি স্পষ্ট করে সতর্ক করে দিচ্ছি, এই ধরনের কাজ করবেন না। মায়ের জাতিকে অপমান করা এমন কাজ, যেটা একেবারেই শ্রেণীহীন না হলে কেউ করতে পারে না।

জামায়াতের আমির আরও বলেন, আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনা এগুলো আমারই। যদি মোকাবিলা করতে চান, তাহলে আপনার বক্তব্য, আদর্শ, কর্মসূচি ও পরিকল্পনা দিয়েই মোকাবিলা করুন। এই চোরাই পথ, নোংরা পথ কেন বেছে নিচ্ছেন?

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার অ্যাডমিনের নিয়ন্ত্রণে আমার অ্যাকাউন্টটি ফিরে এসেছে। প্রায় সাত ঘণ্টা পর এই পরিস্থিতির অবসান হয়েছে। এই ঘটনার কারণে যদি সাময়িকভাবে কোনো মা ওই অপব্যবহারের কারণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি তাদের কাছে ক্ষমা চাই।

আরও পড়ুন: রেজাউলের কবর জিয়ারত, ছেলেকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন জামায়াত আমির

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অনুগ্রহ করে আপনারা সাবধান থাকবেন। এমনভাবে লিখবেন না যে, উনি টুইটারে বাজে মন্তব্য করার জন্য আবার ক্ষমা চেয়েছেন। এটা সত্য নয়। মাঝে মাঝে আপনারা দুই-একজন এমন করেন সবাই না আমি শুধু সাবধান করে দিলাম।

তিনি বলেন, আমার বক্তব্য যদি আপনার ভালো না লাগে, তাহলে সবকিছু আপনার পায়ের তলে ফেলে দিন। কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দেবেন না। আমার বক্তব্যটা আমার মতো করেই দেবেন, যেমনটা আমি বলেছি।

জামায়াতের আমির দুঃখ প্রকাশ করে বলেন, আমি প্রায়ই দেখি, দুই-একটি মিডিয়া আমার বক্তব্য টুইস্ট করে উপস্থাপন করে, আর পরে বাকিরা সেটি নিয়ে কাড়াকাড়ি করে ঝাঁপিয়ে পড়ে। তিনি বলেন, ভাই, আপনারা তো জাতির বিবেক। মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ। জাতিটাকে বাঁচান। অনেক হয়েছে—আসুন, এবার সবাই মিলে দেশটাকে ইতিবাচক ধারার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে যাই।

সবশেষে তিনি বলেন, এখানকার কিছু দাবি আমার কাছে বলা হয়েছে। আমি সেগুলো পড়ে শোনাচ্ছি।

এর আগে, শনিবার (৩১ জানুয়ারি) রাতে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তা উদ্ধার করা হয়। জামায়াত আমির এক এক্স পোস্টে জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে সেসব তথ্য প্রকাশিত হয়েছে তা পুরোপুরি ভুয়া ও মনগড়া।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9