জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের নেপথ্যে বঙ্গভবনের ফিশিং মেইল!

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৩ PM
ইমেইলে ফিশিং ফাইলটির স্ক্রিনশট

ইমেইলে ফিশিং ফাইলটির স্ক্রিনশট © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলসহ দলের একাধিক জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছে দলটি। দলটির নেতাদের দাবি, রাষ্ট্রপতির কার্যালয়ের একটি মেইলের মাধ্যমেই ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে হ্যাকের সূত্রপাত হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের একই সঙ্গে মেইলটি থেকে ফাইলটি পাঠানো হয়। রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে হ্যাকিংয়ের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরে দলটি।

সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, ‘এসব সাইবার হামলার পেছনে থাকা কয়েকটি ম্যাসেজ বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। ওই মেইল থেকে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদেরকে সিসিতে রেখে Case-Study-Election.accdr নামের একটি ফিশিং ফাইল পাঠানো হয়। ম্যাসেজে বিষয়টি আর্জেন্ট বলে উল্লেখ করা হয়। এই ফাইলের মাধ্যমেই হ্যাকিংয়ে ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ৩৭ মিনিটে এক্স অ্যাকাউন্টটি থেকে অপ্রত্যাশিত একটি পোস্ট করা হয়। তার আধা ঘণ্টা পরেই আমরা বিবৃতি দিয়েছি। রাত ১০টার মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে পোস্টটির একটি স্ক্রিনশট ছড়ানো হয়। যেটা পোস্টটি করার (৪টা ৩৭ মিনিট) ১ মিনিট পরই নেওয়া হয়েছিল। এটি পরিকল্পিত স্যাবোটাজ হতে পারে।’

মাহমুদুর রহমান আরও বলেন, গত এক মাসে অনেকবার এমন হামলার শিকার হয়েছেন তারা। জামায়াত আমিরের পাশাপাশি শফিকুল ইসলাম মাসুদ ও দেলোয়ার হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও সাইবার আক্রমণ চালানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামের মেইল ([email protected]) ব্যবহার করে ওই ফিশিং মেইলটি জামায়াত আমিরের মেইলে পাঠানো হয়; মূলত ওই মেইলে ফাইলে ক্লিক করার পরই অ্যাকাউন্টটি হ্যাক হয়।

জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, বিকেল ৪টার পরপর জামাতের আমিরের এক্স হ্যান্ডেল আইডিটি হ্যাক হয় এবং সাড়ে ৪টার দিকে একটি অপ্রত্যাশিত পোস্ট হয়ে যায়। পরে জামায়াতের সাইবার টিম আইডি উদ্ধারের চেষ্টা চালায়। ৫টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। এবং পোস্টটি সরানো হয়। কিন্তু পরবর্তীতে সেই পোস্টটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটি থামাতেই প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। জিডি করা হয়েছে হাতিরঝিল থানায়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘নারী বিষয়ে জামায়াতের অবস্থান ও ভাবনা জামায়াত আমিরের বক্তব্যে সবসময় স্পষ্ট। সাইবার হামলার মাধ্যমে সেটি বিকৃত করা সম্ভব নয়। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে।’

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা-শিল্প সহযোগিতা ইউনিট’ স্থাপ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9