এবার ফেসবুক পেজ হারানোর শঙ্কায় ১১ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ PM
১১ দলীয় জোটের সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাগপার সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান

১১ দলীয় জোটের সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাগপার সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনায় রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। তবে এটি পরিকল্পিত সাইবার হ্যাকিং বলে দাবি করেছে দলটি। এবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আরেক নেতা ফেসবুক পেজ হারানোর শঙ্কা প্রকাশ করেছেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান এমন শঙ্কা প্রকাশ করেছেন। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

রাশেদ প্রধান লিখেছেন, ‘আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম আমার ফেসবুক পেজটি বিগত ২ দিন ধরে নানাবিধ কারিগরি জটিলতা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে। অপশক্তি হয়তো চায় আমাদের কণ্ঠরোধ করতে, কিন্তু সত্যের পথ রুদ্ধ করা সম্ভব নয়।’

আরও পড়ুন: যেভাবে হ্যাক করা হয় জামায়াত আমিরের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট

তিনি বলেন, ‘যদি কোনো কারণে এই পেজটি হারিয়ে যায় বা গায়েব হয়ে যায়, আপনারা বিন্দুমাত্র বিচলিত হবেন না। আপনাদের অবস্থানে অটুট থাকুন, ঐক্যবদ্ধ থাকুন এবং জালিমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। আমাদের বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ।’

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬