শহীদ ইশমামের কবর জিয়ারতের মাধ্যমে শুরু এনসিপির নির্বাচনি পদযাত্রা 

২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ AM
শহীদ ইশমামের কবর জিয়ারত করছেন এনসিপি নেতারা

শহীদ ইশমামের কবর জিয়ারত করছেন এনসিপি নেতারা © টিডিসি

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির নির্বাচনি পদযাত্রা। সোমবার  বেলা ১১টায় সময় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় অবস্থিত শহীদ ইশমামের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

সোমবার (২৬ জানুয়ারি) বেলা এগারোটায়  শহীদ ইশমামের কবর জিয়ারত করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন: চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত স্থগিত

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য আহ্বায়ক ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, চট্টগ্রাম ৮ আসনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জোবাইরুল আরিফ ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ। 

উল্লেখ্য, দীর্ঘ যানজটে পড়ায় চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় এনসিপির পদযাত্রায় থাকা নেতৃবৃন্দের। পথসভায় মানুষজন অপেক্ষা করছেন, ফলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিবর্তে  শহীদ ইশমামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনি পদযাত্রা করা হয়।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950