আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ-যুবলীগ

২৪ জুন ২০১৯, ০৪:৪০ PM

© সংগৃহীত

এবার স্লোগান দেয়াকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। সংঘর্ষের ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) আট নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় চন্দ্রগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আহতরা হলেন- চন্দ্রগঞ্জ থানা পুলিশের এসআই সোহেল মিয়া, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রিংকু, তাজু ভূঁইয়া, রোমেল, সৌরভ হোসেন, মো. পারভেজ, ছাত্রলীগ নেতা মামুন হোসেন ও মো. শাহাদাত। তারা স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ওপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত র‌্যালি শেষে বাজারে আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এসআইসহ উভয়পক্ষের আট নেতাকর্মী আহত হয়। এ সময় প্লাষ্টিকের চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের ঘটনায় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দোষারোপ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় থানায় কেউ এখনো কে অভিযোগ করেনি।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬