মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে রাতভর ধর্ষণ

২৩ জুন ২০১৯, ০৮:৪৮ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে খড়িয়া মাদ্রাসার এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন। ওই ছাত্রীকে রাতভর একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে ।

ঘটনাটি ঘটেছে উপজেলার নাগেরচরে। ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা ২২ জুন একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক আটক করেছে। ধর্ষণের অভিযোগে আটক হওয়া ব্যক্তির নাম রাকিব (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভুগী ছাত্রী এবং তার মা আড়াইহাজার নাগেরচরে ভাড়া বাসায় থাকেন। একই বাসায় ভাড়া থাকেন রাকিব ও তার পরিবার। মাদ্রাসায় যাতায়তের পথে রাকিব প্রায় তাকে উত্যক্ত করতো। ২১ জুন রাকিবের পরিবার বাসায় না থাকায় রাতে রাকিব ধর্ষিতাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। তার বাসা সেদিন ফাকা ছিল।

এরপর রাতভর তাকে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করে। ভোর বেলা ধর্ষিতা কৌশলে রাকিবের ঘর থেকে বের হয়ে বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলে। পরে ধর্ষিতার মা বাদী হয়ে রাকিবকে আসামী করে মামলা দায়ের করেন।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬