৪ কোটি টাকার মালিক শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া

২০ জুন ২০১৯, ০৭:৪০ PM

© সংগৃহীত

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। সেলিম ভূঁইয়া ঢাকার শ্যামপুরের দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয় ও কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ।

মামলার এজহার থেকে জানা গেছে, সেলিম ভূঁইয়া তার যে সম্পদের বিবরনী দুদকে জমা দিয়েছেন, তাতে তিনি এক কোটি নয় লাখ ৭৫ হাজার ৯৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৪১৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনি এক কোটি ৩১ লাখ ৮৮৩ টাকার সম্পদের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে প্রমাণিত।

মামলায় দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬