২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে একাধিকবার ধর্ষণ

১৮ জুন ২০১৯, ০৮:৫১ PM

© সংগৃহীত

২০ টাকার লোভ দেখিয়ে ১১ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবিদ্বারে। ধর্ষণের অভিযোগে মো. সোহেল (২৪) নামের এক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে থানা পুলিশ।

আটক সোহেল এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বলাগাজী বাড়ির শফিকুল ইসলামের ছেলে। ধর্ষিত শিশু (১১) মোহাম্মদপুর আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী ওই শিশু জানায়, সোহেল তাকে ঈদের পর থেকে নিয়মিতভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। কারও কাছে বললে মেরে ফেলারও হুমকি দিতো। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোহেলকে মঙ্গলবার তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

মামলার এজহার সূত্রে জানা যায়, ৮ জুন ওই শিশুকে ২০ টাকা দেওয়ার কথা বলে সোহেল তার খালি ঘরে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে ধর্ষণ করে তার হাতে ২০ টাকা দিয়ে বলে কারও কাছে যেন এ ঘটনা না বলে, আর বললে প্রাণে মেরে ফেলবে। এতদিন ওই শিশু প্রাণের ভয়ে কারও কাছে না বললেও মঙ্গলবার সকালে ওই শিশু তার মায়ের কাছে এ ঘটনা খুলে বললে ঘটনা প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী ওই শিশুর মা জানান, সোহেল আমার মেয়েকে ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করতো। মেয়ে এতোদিন ভয়ে কিছু বলেনি। সকালে আমার মেয়ে অসুস্থবোধ করলে আমি তার কারণ জিজ্ঞাসা করি। পরে আমার মেয়ে এ ধর্ষণের ঘটনা খুলে বললে আমি এলাকার মানুষের সহযোগিতায় থানায় জানাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার বলেন, শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেলকে আটক করা হয়েছে।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬