ঝিনাইদহে আ.লীগ নেতার পুকুরে বিষ, ১৮ লাখ টাকার ক্ষতি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ AM
ক্ষতিগ্রস্ত পুকুর

ক্ষতিগ্রস্ত পুকুর © টিডিসি ফটো

ঝিনাইদহের কোটচাঁদপুরে শত্রুতার জেরে এক আওয়ামী লীগ নেতার মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ওই ভূক্তভোগী। উপজেলার দোড়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে মৎস্য খামারি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলীর পুকুরে এই নক্কারজনক ঘটনাটি ঘটে। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে কয়েকশ মণ মাছ মরে ভেসে ওঠায় ক্ষতিগ্রস্ত খামারির স্বপ্ন এখন বিষাদে পরিণত হয়েছে।

ভুক্তভোগী রমজান আলী দীর্ঘদিনের পরিশ্রমে প্রায় ২৫০ বিঘা জমিতে একটি বড় মৎস্য খামার গড়ে তুলেছিলেন। এর মধ্যে ২২০ বিঘা জমি তিনি বার্ষিক লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত শনিবার দুপুর ১২টার দিকে খামার পরিদর্শন করে তিনি বাড়ি ফেরেন। কিন্তু দুপুর ২টার দিকে পুকুরে ফিরে গিয়ে দেখেন এক বীভৎস দৃশ্য—পানির ওপর ভেসে আছে হাজার হাজার মৃত মাছ। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করে রমজান আলী বলেন, “আমি তিলে তিলে এই খামার গড়ে তুলেছিলাম। আমি তো কারও ক্ষতি করিনি, তবে কেন আমার সঙ্গে এমন শত্রুতা?”

জানা গেছে, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতার অংশ বলেই ধারণা করা হচ্ছে। বিক্রির উদ্দেশ্যে প্রায় ৩০০ মণ মাছ আলাদা করে ১০ বিঘার একটি নির্দিষ্ট পুকুরে ‘স্টক’ করে রাখা হয়েছিল। দুর্বৃত্তরা কৌশলে ঠিক সেই পুকুরটিকেই লক্ষ্যবস্তু বানায়, যাতে ক্ষতির পরিমাণ সর্বোচ্চ হয়। এতে খামারির আনুমানিক ১৭ থেকে ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

একজন সফল উদ্যোক্তার ওপর এমন বর্বরোচিত হামলায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ভুক্তভোগী ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

ট্যাগ: ঝিনাইদহ
বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬