গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪ জুন ২০১৯, ০৮:০১ PM

© সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরের কাঠের (আড়ার) সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে তনু আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বরগুনার বেতাগীতে।

নিহত তনু আক্তার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের মেয়ে।

আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। জানা গেছে লেখাপড়ার জন্য গত এক বছর ধরে মায়ের সঙ্গে বেতাগী বাসস্ট্যান্ডসংলগ্ন আব্দুল রশিদ মাস্টারের বাসায় ভাড়া থাকত তনু।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমিন জানান, ঘটনার দিন বিদ্যালয় সরকারি নীতি মোতাবেক বন্ধ ছিল। আর তাই এটি সর্ম্পূণভাবে পারিবারিক বা অন্য কোনো কারণ হতে পারে বলে ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে। এ ব্যাপারেেএকটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬