হাসপাতালের ছাদ ধসে ৮ শিশু আহত

১২ জুন ২০১৯, ১২:০১ PM

© সংগৃহীত

নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্গ ছড়িয়ে পড়েছে রোগীদের মধ্যে।

জানা গেছে, ছাদ থেকে পলেস্তরা খসে পড়ার ঘটনায় ভয়ে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। হাসপাতালের একটি সূত্র জানায়, তিন বছর আগে শিশু ওয়ার্ডসহ আরও তিনটি ভবনকে গণপূর্ত বিভাগ নোয়াখালী পরিত্যক্ত ঘোষণা করে।

এ ব্যাপারে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিলউল্যাহ জানান, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছিলেন। তারা হলেন- সিনিয়র স্টাফ নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার।

হাসপাতালের পুরনো ভবন তিনটির পুরোটাই ঝুঁকিপূর্ণ। তার পরও স্থান সংকুলান না হওয়ায় ওই ওয়ার্ডগুলোয় রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এরইমধ্যে একাধিকবার ভবনের বিভিন্ন ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে পড়েছে।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬