আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার ও সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ PM
গ্রেপ্তার মো. আসাদুজ্জামান

গ্রেপ্তার মো. আসাদুজ্জামান © সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, সরঞ্জামাদি ও নগদ অর্থসহ মো. আসাদুজ্জামান (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর পল্টন থানার গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনুসন্ধানে জানতে পারে, গুলিস্তান শপিং কমপ্লেক্সের পাতাল মার্কেটের গেইট সংলগ্ন একটি দোকান থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে মোবাইল কোম্পানির নির্দিষ্ট আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রি করছে কয়েকজন ব্যক্তি। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

সে সময় তার হেফাজতে থাকা আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুটি ল্যাপটপ, সরঞ্জামাদি, ১৬টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন ও সরঞ্জামাদির আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। পরে আসাদুজ্জামানের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের মূলহোতা। তাদের দলে ১০-১২ জন সদস্য রয়েছে যারা রাস্তায় চুরি, ছিনতাই ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ মানুষের মোবাইল ফোন সংগ্রহ করে আসাদুজ্জামান ও রাজন শেখের কাছে হস্তান্তর করত। পরবর্তীতে তারা আএমইআই পরিবর্তন করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করত।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬