মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

০৯ জুন ২০১৯, ০৮:৩৮ PM

© সংগৃহীত

আড়াইহাজারে সুমাইয়া আক্তার (১৪) নামের এক মাদরাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমাইয়া ওই গ্রামের আবু জাফর বিন জাকিরের মেয়ে। শনিবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রাম থেকে সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) বিজয় কুমার জানান, শনিবার সন্ধ্যায় তার মা বেড়াতে যায়। বাবা মসজিদের নামাজ পড়তে যায়। বাবা বাড়ী এসে ঘরের ২টি দরজা লাগানো দেখে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে সিলিংয়ের সাথে তার মেয়ের লাশ ঝুলছে। এই সময় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত )শফিকুল ইসলাম জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের আগে হত্যা না আত্মহত্যা এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬