স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেফতার

০৯ জুন ২০১৯, ০৬:৪৮ PM

© সংগৃহীত

অবশেষে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি শিল্পী বেগম (৪৫) ও তার ভাগ্নে সেতুকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ জুন) সদরের খানখানাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত শিল্পী বেগম পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়ার প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী। সেতু ওই গ্রামের বাবলুর ছেলে। সে এ মামলার প্রধান আসামি শিল্পী বেগমের বোনের ছেলে।

রাজবাড়ী জেলার পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি সাংবাদিকদের জানান, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও অপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুন দুপুরে ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে পাশের পাটক্ষেতে নিয়ে মুখ ও হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে বোরকা পরা কয়েকজন দুর্বৃত্ত। এ সময় ওই ছাত্রীর পরিবারের লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় প্রতিবেশী শিল্পী বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬