৫০ হাজার সিমসহ পাঁচ চীনা নাগরিক গ্রেপ্তার

১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ AM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) © সংগৃহীত

বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের অধিক সিম ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রী উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের আট সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগরের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) তালেবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভিন্ন অপারেটরের ৫০ হাজারের অধিক সিম, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ ভিওআইপি গেটওয়ে সামগ্রীসহ চীনের পাঁচজন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া টেলিগ্রামে প্রতারণায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে বিস্তারিত ঘটনা তুলে ধরা হবে। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬