নেত্রকোনায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিকুল মদন দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রবিকুল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)সারনি ১৯(ক)ধারায় তিন বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রাপ্ত আসামি। কিন্তু দীর্ঘদিন পলাতক থাকায় থাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

মদন থানা অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান বলেন, ‘গ্রেপ্তার রবিকুল একজন মাদক কারবারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে তিন বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল রাতে বিশেষ অভিযান করে তাকে আমরা আটক করেছি। আজ তাকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
  • ১২ নভেম্বর ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950