চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬টি ভারতীয় গরু জব্দ

১০ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ PM
জব্দ করা ভারতীয় ১৬টি গরু

জব্দ করা ভারতীয় ১৬টি গরু © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দ করা ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত বিশেষ টহল অভিযানে এসব গরু জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা, মাসুদপুর ও ওয়াহেদপুর সীমান্ত এলাকায় চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে মনাকষা বিওপি কর্তৃক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি ও ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি, মাসুদপুর বিওপি কর্তৃক চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি কর্তৃক সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়। জব্দ করা ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। শীত মৌসুমে সীমান্ত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬