অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ PM
ভোক্তা অধিকারের অভিযানের সময়ে

ভোক্তা অধিকারের অভিযানের সময়ে © সংগৃহীত

মানিকগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি ও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে দুই পরিবেশককে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ ‎সোমবার (৫ জানুয়ারি) শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানের সময় অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রেতাদের পাকা রশিদ সরবরাহ না করার সত্যতা পাওয়া গেছে।

‎এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

‎অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতারণার মামলায় এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ২ বছরের কারাদ…
  • ২০ মে ২০২৬
৬ জেলায় ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে থা…
  • ২০ মে ২০২৬
কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্…
  • ২০ মে ২০২৬
কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্…
  • ২০ মে ২০২৬
কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যু…
  • ২০ মে ২০২৬
এসএসসির অর্থনীতি ও জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081