ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ PM
গ্রেপ্তারকৃত দুই নেতা

গ্রেপ্তারকৃত দুই নেতা © টিডিসি ফটো

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে কালিজিরা এলাকা থেকে লিমন নকিবকে এবং নথুল্লাবাদ এলাকা থেকে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, রাজনৈতিক মামলার আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিব (৩৬)। তার বাড়ি শহরের স্টেশন রোড এলাকায়। অপরজন ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা (৪৫)। তার বাড়ি নৈয়ারী গ্রামে। পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত লিমন নকিব ও জাহিদ মোল্লাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950