গোপালগঞ্জে শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ PM
গ্রেপ্তারকৃত তৌহিদুল

গ্রেপ্তারকৃত তৌহিদুল © টিডিসি ফটো

গোপালগঞ্জ সদর উপজেলায় একটি দেশীয় ওয়ান শুটারগানসহ তৌহিদুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল রাতে গোপীনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তৌহিদুলের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তৌহিদুলকে শুটারগানসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভারত যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি ছাত্র…
  • ২৫ অক্টোবর ২০২৬
পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্…
  • ২৫ অক্টোবর ২০২৬
গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ, ৪ বন্দরে …
  • ২৫ অক্টোবর ২০২৬
আড়াই কোটির সিনেমায় যুক্ত হতে চাননি কোনো প্রযোজক, সেটিই আয় ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ২৫ অক্টোবর ২০২৬
সোনালী ব্যাংকের মজুরিভিত্তিক ড্রাইভারদের চাকরি ১৬তম গ্রেডে …
  • ২৫ অক্টোবর ২০২৬