গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

২৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য রবিউল ইসলাম নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার সন্তান।  

জানা যায়, সোমবার ( ২৯ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে অজ্ঞাতনামা বাস চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

পরিবার সুত্রে জানা যায়, সে রাতে নড়াই সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেল যোগে মুকসুদপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, 'ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থানে অজ্ঞাতনামা বাস চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।'

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬