নিখোঁজের চার দিন পর পুকুর থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার

২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ PM
রেশমি

রেশমি © সংগৃহীত

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে রেশমি (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকার ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেশমি কায়দা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বিকেলে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হওয়ার পর রেশমি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে সেদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি রেশমির বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9