বিয়ে ভাঙার ঘোষণা স্মৃতি মান্ধানার, ক্ষোভ উগরে যা বললেন পলাশ মুচ্ছল 

০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ PM
নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙেই গেল

নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙেই গেল © ফাইল ছবি

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—সব কিছু মিলিয়ে ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। তবে শেষপর্যন্ত নানা গুঞ্জন ও নাটকীয়তা মধ্যে দুজনের সম্পর্ক ভেঙে গেছে, বাতিল হয়েছে বিয়েও।

২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তার চার হাত এক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে সুরকার পলাশ মুচ্ছল ও ক্রিকেটার স্মৃতি মান্ধানা আজ জানালেন, দুজনের সম্পর্কটা চুকেবুকে গেছে। বিয়ে বাতিল করা হয়েছে। দুজনই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছেন সম্পর্ক ও বিয়ে ভাঙার কথা।

স্মৃতির জীবন নিয়ে নানা রকমের জল্পনা চলেছে গত কয়েক দিন ধরে। কোনটা ঠিক, কোনটা ভুল তা নিয়ে কিছু জানাননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট করে দিয়েছেন, বিয়ে বাতিল হয়েছে। অন্য দিকে, নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে একটি পোস্ট ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে বলা হয়েছিল, ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মন্ধানা এবং পলাশ। এমনকি, পলাশের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, এমন দাবিও করা হয়। যদিও এই প্রসঙ্গে মান্ধানার ভাই শ্রবণ মন্ধানা বলেছিলেন, ‘বিয়ের তারিখ নিয়ে কোনও তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত রয়েছে বলেই জানি।’ 

অন্যদিকে আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মান্ধানা। যেন সোজা ব্যাটে জবাব দিলেন মহিলাদের এক দিনের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার।

প্রতিক্রিয়ায় পলাশ তার সমাজমাধ্যমে লিখেছেন, ‘আমি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেব।’

বিয়ে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা উঠে আসে। পরে শোনা যায়, পলাশও অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পরে জানা যায়, পলাশ নাকি সম্পর্কে প্রতারণা করেছেন। যদিও আজকের বিবৃতিতে পলাশ বলেছেন, ‘আমি সত্যিই আশা করছি, সমাজ হিসেবে আমরা শিখব, কোথায় থামতে হয়। ভিত্তিহীন গুজবে কান না দিয়ে নিজেদের থামাতে জানতে হবে। আমাদের কথা কিন্তু মানুষকে নানা ভাবে আঘাত করতে পারে, যা আমরা হয়তো বুঝতেও পারব না।’

পলাশ বিবৃতির শেষে কড়া ভাষায় জানিয়েছেন, তার বিরুদ্ধে যারা ভিত্তিহীন গুজব ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। সব শেষে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে যারা আমার পাশে থাকলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9