শেষ পর্যন্ত ভেঙেই গেল স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে

০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ PM
স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল

স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল © সংগৃহীত

বাগ্‌দান, গায়েহলুদ থেকে সংগীত অনুষ্ঠান—সব কিছু মিলিয়ে ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। তবে শেষপর্যন্ত নানা গুঞ্জন ও নাটকীয়তা মধ্যে দুজনের সম্পর্ক ভেঙে গেছে, বাতিল হয়েছে বিয়েও।

২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তার চার হাত এক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে সুরকার পলাশ মুচ্ছল ও ক্রিকেটার স্মৃতি মান্ধানা আজ জানালেন, দুজনের সম্পর্কটা চুকেবুকে গেছে। বিয়ে বাতিল করা হয়েছে। দুজনই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছেন সম্পর্ক ও বিয়ে ভাঙার কথা।

স্মৃতির জীবন নিয়ে নানা রকমের জল্পনা চলেছে গত কয়েক দিন ধরে। কোনটা ঠিক, কোনটা ভুল তা নিয়ে কিছু জানাননি ক্রিকেটতারকা। শুধু স্পষ্ট করে দিয়েছেন, বিয়ে বাতিল হয়েছে। অন্য দিকে, নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬