গোপালগঞ্জে মরা গরুর পঁচা মাংস বিক্রি: ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ PM
আটক মাংস ব্যবসায়ী

আটক মাংস ব্যবসায়ী © টিডিসি ফটো

গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত কাজী ইমরান উপজেলার আদমপুর গ্রামের আ. রাজ্জাক কাজীর ছেলে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী ইমরান তার দোকানে মরা গরুর পঁচা মাংস বিক্রির জন্য আনলে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। পরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের সত্যতা পান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের  কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬