ফুলবাড়ীয়ায় এক কৃষকের ১০ গরু চুরি

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ PM
ময়মনসিংহ ম্যাপ

ময়মনসিংহ ম্যাপ © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে গোয়ালঘর থেকে এক কৃষকে ১০টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চোর চক্র। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নাওগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোজাম্মেল হোসেন (মোজা) এর বড়ভাই সাবেক ইউপি সদস্য মো: সুরুজ্জামানের গোয়ালাবাড়ী থেকে রাতের আধাঁরে দেশী ক্রস জাতের ১টি ষাঁড়, উচ্চ-দুধ উৎপাদনকারী জাতের ৭টি গাভী এবং ২টি বাছুর সহ মোট ১০টি গরু চুরি হয়। ১০টি গরুর বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৮থেকে ২০ লক্ষ টাকা। এ ঘটনায় ঐ এলাকায় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় উসমান গণি স্বপন জানান, সংঘবদ্ধ গরু চোরের দল ১০টি গরু কাভার্ড ভ্যানে উঠানোে পর স্থানীয়রা টের পাওয়া মাত্রই পিকআপে উঠে দ্রুত পলায়ন করে চোরেরা। তাদেরকে ধাওয়া করলে তারা অস্ত্রের ভয় দেখায়। 

খামারের মালিক সুরুজ্জামান জানান, খামারে থাকা সিসিটিভি ফুটেজে ৫/৬ জন চোরকে মুখোশপরা দেখা গেছে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। সিসিটিভি ভাংচুর করেছে। ফুলবাডীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬