অ্যানিম্যাল সেভিয়র্স অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মাহবুব, সম্পাদক সন্দ্বীপ

০৩ নভেম্বর ২০২৫, ০১:২৫ PM
সভাপতি-সাধারণ সম্পাদক

সভাপতি-সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাণীকল্যাণ সংগঠন ‘অ্যানিম্যাল সেভিয়র্স অব বাংলাদেশ’ এর ২০২৫-২৬ সেশনের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী সন্দ্বীপ সাহা।

সোমবার (০৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কমিটির গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক মো. আশিকুজ্জামান।

এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন একই অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, সহ-সভাপতি নির্বাচিত হয়েছে ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী আল ফারুক এবং গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান।

১০১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে মোট ৮ জন বিদেশী শিক্ষার্থীও রয়েছেন। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক (চিকিৎসা) আবু বাসেত সুজাউদ্দৌলা সৈকত, সাংগঠনিক সম্পাদক (রেস্কিউ) মো. জায়েদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আনামুল হক, সহকারী কোষাধ্যক্ষ বিজয় কুন্ডু, ওষুধ বিশ্লেষণ ও যোগাযোগ সম্পাদক কানিজ ফাতেমা বিনতি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইউরেকা জোশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফসা খাতুন, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক আদনান রহমান। এছাড়া কমিটিতে মোট ৫০ জন সদস্য রয়েছেন।

নব নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পথপ্রাণী ও মালিকবিহীন পশুপাখির সেবায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন শুধু প্রাণীদের চিকিৎসা বা উদ্ধার কার্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি শিক্ষার্থীদের মধ্যে করুণা, দায়িত্ববোধ ও বাস্তব অভিজ্ঞতার এক জীবন্ত পাঠশালা হিসেবে কাজ করবে।

 

 

 

 

 

 

 

শাটডাউনের মধ্যে অবশেষে নিজ কার্যালয়ে ডুয়েট ভিসি
  • ২১ মে ২০২৬
ঈদে ২৫ দিনের ছুটি পাচ্ছে জাবি শিক্ষার্থীরা
  • ২১ মে ২০২৬
বিশ্বকাপের দলগুলোর অদ্ভুত সব ডাকনাম ও ইতিহাস
  • ২১ মে ২০২৬
ট্রাকের সঙ্গে সঙ্গে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২১ মে ২০২৬
সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রসহ ৩ জনের
  • ২১ মে ২০২৬
মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন শুরু আজ, চলবে …
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081