গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২ নভেম্বর ২০২৫, ০১:১৭ PM
গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায় আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এখন পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনতা। হঠাৎ করে শুরু হওয়া এই আন্দোলনে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা হাইকোর্টের রায়ে গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, ‘গাজীপুর-৬ আসন আমাদের প্রাণের দাবি। আদালতের রায়ে এ আসন বাতিল করা মানে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া। আমরা এ সিদ্ধান্ত মানি না।’

অবরোধ চলাকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

অন্যদিকে, একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের ব্যানারে লেখা ছিল— ‘গাজীপুর-৬ আসন বহাল থাকুক, নাগরিকরা পাক ন্যায়সেবা।’

আরও পড়ুন : সার্টিফিকেটে দিতে পারবেন না ভারপ্রাপ্ত উপচার্যরা, থাকবে রাষ্ট্রপতির নিয়োগকৃত প্রোভিসি-ট্রেজারারের স্বাক্ষর

মানববন্ধনে গাজীপুর -৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর-৬ আসন বিলুপ্ত করা হলে এ অঞ্চলের নাগরিক সেবা ও উন্নয়ন ব্যাহত হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।’

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল থেকে অবরোধ চলায় টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর পর্যন্ত যান চলাচল আংশিকভাবে বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধিদের আলোচনা চলছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ দেওয়া হবে না। শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে সাধারণ জনগণের এই আন্দোলনে পুরো এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬