ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বাচ্চু

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
আখতারুজ্জামান বাচ্চু

আখতারুজ্জামান বাচ্চু © সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গফরগাঁও আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে এ প্রার্থিতা নিশ্চিত করা হয়।

দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জড়িত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে আখতারুজ্জামান বাচ্চু প্রার্থী হিসেবে দলীয় আস্থা অর্জন করেছেন।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাচ্চু বলেন, ‘গফরগাঁওবাসীর অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। ধানের শীষের বিজয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।’

এ নিয়ে গফরগাঁওয়ে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। শিগগিরই নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬