ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ PM
 বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

যাত্রীরা জানান, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। এরপর কাওরাইদ স্টেশন ছাড়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এ সময় মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশনে কয়েকটি ট্রেন যাত্রাবিরতিতে রয়েছে।

মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬