চবি ছাত্র হত্যা মামলায় রায় ২০ জুন

২৮ মে ২০১৯, ০৩:৩১ PM

© টিডিসি ফটো

আগামী ২০ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ নেতা আলী মর্তুজা চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। এই রায়ের মাধ্যমে নির্মমভাবে প্রাণ হারানো আলী মর্তুজা চৌধুরীর পরিবারের দেড় যুগের অপেক্ষার অবসান হতে চলেছে।

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রায় ঘোষণার দিন ছিল মঙ্গলবার । কিন্তু চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম রায় প্রস্তুত না থাকায় নতুন এ দিন ঠিক করেন। বাদী পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০০১ সালের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ছড়ারকুল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আলী মর্তুজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের বড় ভাই আলী নাসের চৌধুরী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।রায় ঘোষণার সময় নির্ধারণের পর আলী নাসের চৌধুরী বলেন, ‘আশা করি আমাদের অপেক্ষার অবসান হবে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই।’

মামলার এজাহারে আটজনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে ২০০৪ সালে আটজনকে আসামি করে অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। আসামিরা হল- হাবিব খান, হাসান, ইসমাইল, গিট্টু নাছির, আইয়ুব আলী, সাইদুল ইসলাম, তসলিম উদ্দিন মন্টু এবং আলমগীর ওরফে বাইট্টা আলমগীর।

আসামিদের মধ্যে শুধু তসলিম উদ্দিন মন্টু এবং আলমগীর কারাগারে আছেন। হাবিব খান শুরু থেকেই পলাতক। জামিনে গিয়ে পলাতক হয়েছেন হাসান ও ইসমাইল। র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন গিট্টু নাছির। গণপিটুনিতে মারা যান আইয়ুব আলী এবং সন্ত্রাসীদের গুলিতে মারা যান সাইদুল ইসলাম।

মামলার আট আসামির বিরুদ্ধে ২০০৬ সালে অভিযোগ গঠন করা হয়। ২০১৬ সালে ৩৫ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি এখন রায় ঘোষণার পর্যায়ে এসেছে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬