কুয়াকাটায় হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার

১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন  'আলীশান' নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার (১৭ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেল অতিথি রেজিস্টার নথি থেকে জানা যায়,  ফাহিমা আক্তার জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। 

পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।  গতকাল বিকাল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ভিতরে দেখার চেষ্টা করলে ভুক্তভোগী নারীকে ঝুলন্ত দেখতে পায় কর্তৃপক্ষ। বিষয় মহিপুর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।  ফ্যানের সঙ্গে বাধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিলো উদ্ধারকৃত মরদেহ। 

এদিকে, তালা ভেঙে প্রবেশের সময় কক্ষের দরজা ভেতর থেকেও আটকান ছিলো বলেও জানায় পুলিশ। ফাতেমার স্বামী পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেয়া আরিফকে খুঁজছে পুলিশ। তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নাম প্রকাশ না করার শর্তে হোটেলের একজন কর্মচারী বলেন, 'আমাদের ধারণা ওই নারী ভিন্ন উদ্দেশ্যে হোটেলে এসেছিলেন। তাদের কক্ষে বহিরাগত আনাগোনা ছিলো। এছাড়াও কুয়াকাটা ভ্রমণে এসে এতো দীর্ঘ সময় কেউ অবস্থান করেন না।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9