ফেনীতে রাতে আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ PM
গ্রামীণ ব্যাংকে আগুন

গ্রামীণ ব্যাংকে আগুন © টিডিসি ফোটো

ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ।

গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে অগ্নিসংযোগ করেছে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুইটি বসার বেঞ্চ পুড়ে গেছে। 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬