রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ AM
মো. শাহজাহান

মো. শাহজাহান © টিডিসি সম্পাদিত

দক্ষিণখান আশকোনা এলাকায় মো. শাহজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি গাড়ি বেচাকেনা ও জমি বেচাকেনা করতেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশকোনার তালতলা নাদ্দা পাড়া রূপালী গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মাহফুজুর রহমান জানান, বেশ কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে। পরে ওই দুর্বৃত্তরা একটি চাপাতি ও একটি ক্যাপ ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহত শাহজাহানকে সবাই ওই এলাকায় ডিলার শাহজাহান নামে চিনতেন। তিনি গাড়ি বেচাকেনা ও জমি বেচাকেনার ব্যবসা করতেন। তিনি আশকোনার ডিলার বাড়িতে থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, প্রাথমিকভাবে সেটি জানতে পারেননি।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হত্যার কারণ বা কারা হত্যা করেছে, সে সম্পর্কে জানতে অভিযান চলমান। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।

ট্যাগ: হত্যা
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9